কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চেয়ারম্যান পাড়া গ্রামে নিখোঁজের একদিন পর পুকুর থেকে প্রতিবন্ধী দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। দুই ভাই মাউন (১০) ও মারুফ (৭) চেয়ারম্যান পাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে।

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা ৩টার দিকে বাড়ি থেকে একসঙ্গে বের হওয়ার পর আর ফিরে আসেনি মাউন ও মারুফ। অনেক খোঁজাখুজির পর না পেয়ে রাতে মাইকিং করে নিখোঁজ দুই শিশুর সন্ধান চাওয়া হয়। আজ ফজরের নামাজের পর মুছল্লিরা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন। 

মোগলবাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।