নিয়মিত হাত ধোয়া, নিরাপদ শৌচাগার ব্যবহার ও পরিষ্কার পানি পান—এ ছোট অভ্যাসগুলোই শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা ও একটি সচেতন জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর হাইজিন (পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা) চর্চা গড়ে তোলে রোগ প্রতিরোধী জীবনধারা। অথচ দেশের প্রায় ৫৬ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও হাইজিন—এ তিন মৌলিক সেবা একসঙ্গে পাওয়া থেকে বঞ্চিত।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘ওয়াশ ইন এডুকেশনাল অ্যান্ড হেলথকেয়ার ফ্যাসিলিটিজ সার্ভে ২০২৪’-তে এ বিষয়গুলো উঠে এসেছে। জরিপটি ২০২৪ সালের ২৬ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত পরিচালিত হয়, যা গতকাল বিবিএস তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
জরিপে দেখা যায়, দেশের মাত্র ৪৪ দশমিক ৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি—এ তিনটি সুবিধা একসঙ্গে রয়েছে। অর্থাৎ বাকি ৫৫ দশমিক ৫ শতাংশ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানে এ সংকট সবচেয়ে বেশি। সেখানে ৫৬ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী ওয়াশ সুবিধা থেকে বঞ্চিত, যেখানে শহুরে শিক্ষাপ্রতিষ্ঠানে এ হার ৪৭ দশমিক ৬ শতাংশ।
প্রতিবেদন অনুযায়ী, দেশের ৮৬ দশমিক ১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পানির মৌলিক সরবরাহ ব্যবস্থা রয়েছে। তবে এখনো প্রায় ১৪ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে এ সুবিধা নেই। মৌলিক স্যানিটেশন ব্যবস্থা নেই ১২ দশমিক ২ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে। সবচেয়ে উদ্বেগজনক চিত্র হাত ধোয়ার ব্যবস্থার ক্ষেত্রে—দেশের মাত্র ৫১ দশমিক ৭ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য হাত পরিষ্কার রাখার উপযুক্ত ব্যবস্থা রয়েছে।
জরিপে বিভাগভিত্তিক পানির মৌলিক সরবরাহ ব্যবস্থার চিত্রও উঠে এসেছে। এক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ, যেখানে মাত্র ৭৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে রয়েছে এ সুবিধা। ঢাকায় এ হার ৮৭ দশমিক ৬, রংপুরে ৮৮ দশমিক ৯, চট্টগ্রামে ৮৬ দশমিক ৫, সিলেটে ৮৩ দশমিক ১, খুলনায় ৮১ দশমিক ৯ ও ময়মনসিংহে ৮১ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে ৯১ দশমিক ৮ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে মৌলিক পানি সরবরাহের ব্যবস্থা আছে।
জরিপে দেখা যায়, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি—এ তিনটির সম্মিলিত সুযোগ আছে মাত্র ৪৪ দশমিক ৫ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে। অর্থাৎ প্রায় ৫৬ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসব সুযোগ পায় না। এর মধ্যে ৫৬ দশমিক ২ শতাংশ গ্রামীণ ও ৪৭ দশমিক ৬ শতাংশ শহুরে শিক্ষাপ্রতিষ্ঠানে পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি—তিনটি একসঙ্গে প্রাপ্তির সুযোগবঞ্চিত শিক্ষার্থীরা।
জরিপে বলা হয়, দেশের ৮৬ দশমিক ১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পানির মৌলিক সরবরাহ আছে। অর্থাৎ প্রায় ১৪ শতাংশ প্রতিষ্ঠানেই পানির মৌলিক সরবরাহই নেই। মৌলিক স্যানিটেশন ব্যবস্থা নেই ১২ দশমিক ২ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে। হাত পরিচ্ছন্ন (হ্যান্ড হাইজিন) রাখার ব্যবস্থা আছে মাত্র ৫১ দশমিক ৭ শতাংশ প্রতিষ্ঠানে। গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানের মাত্র ৫০ দশমিক ২ শতাংশে আছে এ সুবিধা। শহরে সেটি ৬০ দশমিক ৯ শতাংশ।বিবিএসের জরিপে বিভাগভিত্তিক মৌলিক পানি সরবরাহ ব্যবস্থার বিষয়টিও উঠে এসেছে। এ সেবায় সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। বরিশালে ৭৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে মৌলিক পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে। খুলনায় ৮১ দশমিক ৯, ময়মনসিংহে ৮১ দশমিক ৬, চট্টগ্রামে ৮৬ দশমিক ৫, ঢাকায় ৮৭ দশমিক ৬, সিলেটে ৮৩ দশমিক ১, রংপুরে ৮৮ দশমিক ৯ ও রাজশাহীতে এ হার ৯১ দশমিক ৮ শতাংশ।
জরিপের তথ্যমতে, মৌলিক স্যানিটেশনেও সবার পেছনে বরিশাল বিভাগ। বিভাগটিতে এ হার ৮২ দশমিক ১ শতাংশ। খুলনায় ৯১ দশমিক ৪, ময়মনসিংহে ৮২ দশমিক ৩, চট্টগ্রামে ৯১ দশমিক ১, ঢাকায় ৮৮ দশমিক ৪, সিলেটে ৮৬ দশমিক ৬, রংপুরে ৮৩ দশমিক ৭ ও রাজশাহীতে এ হার ৯১ দশমিক ১ শতাংশ।
বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠা, রোগ প্রতিরোধ এবং একটি সচেতন জাতি গঠনের জন্য নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিনের বিকল্প নেই। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় এসব মৌলিক সুবিধা নিশ্চিত করা না গেলে শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হতে পারে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী বণিক বার্তাকে বলেন, ‘পানি হচ্ছে জীবনকে বাঁচিয়ে রাখার একটি অপরিহার্য উপাদান। কিন্তু পানি যদি খাওয়ার উপযোগী, জীবাণুমুক্ত বা নিরাপদ না হয় তাহলে এর মাধ্যমে জীবননাশ বা স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। দূষিত ও ময়লা হলে এর মাধ্যমে পানিবাহিত রোগ টাইফয়েড, জন্ডিস, উদরাময় ইত্যাদি ছড়িয়ে যায় এবং চর্মরোগও হয়। অন্যদিকে স্যানিটেশন বা পয়ঃপ্রণালি, পয়োনিষ্কাশন পদ্ধতি, ল্যাট্রিন ইত্যাদি যদি পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকে সেখান থেকেও নানা প্রকার সংক্রামক রোগ ছড়িয়ে পড়ে।’
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টয়লেটের অপর্যাপ্ততাও রয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে গড়ে মাত্র চারটি টয়লেট কক্ষ (কম্পার্টমেন্ট) আছে। আর গড়ে ৯০ শিক্ষার্থীর জন্য রয়েছে মাত্র একটি টয়লেট। এছাড়া মাত্র ৪৯ দশমিক ২ শতাংশ বিদ্যালয়ের টয়লেট পরিচ্ছন্ন থাকে। ৩৪ শতাংশ বিদ্যালয়ে টয়লেটের বর্জ্য নিরাপদে অপসারণের সুযোগ আছে।
হাইজিন (স্বাস্থ্যবিধি) ব্যবস্থা নেই অর্ধেক শিক্ষাপ্রতিষ্ঠানেই। ৬৭ দশমিক ২ শতাংশ বিদ্যালয় চত্বরে হাত ধোয়ার সুবিধা আছে। ৭০ দশমিক ৭ শতাংশ স্টাফের কক্ষে হাত ধোয়ার সুবিধা নেই। আর মাত্র ১২ দশমিক ২ শতাংশ ক্লাসরুমে হাত ধোয়ার সুবিধা আছে।
বিবিএসের প্রতিবেদন বলছে, হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও সাবান ও পানির ঘাটতি রয়েছে। ফলে মাত্র ৫১ দশমিক ৭ শতাংশ বিদ্যালয় হাত ধোয়ার মৌলিক মানদণ্ড পূরণ করতে পেরেছে।
বিভাগভিত্তিক মৌলিক হাত ধোয়া পরিষেবায় সবার পেছনে ঢাকা আর শীর্ষে রাজশাহী। ঢাকা বিভাগের মাত্র ৪৫ দশমিক ৮ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ও রাজশাহীর ৬১ দশমিক ৫ শতাংশ প্রতিষ্ঠানে এ সুযোগ আছে। ময়মনসিংহে ৪৬ দশমিক ১, সিলেটে ৪৬ দশমিক ৪, চট্টগ্রামে ৪৯ দশমিক ৪, রংপুরে ৫৩ দশমিক ২, বরিশালে ৫৩ দশমিক ৪ ও খুলনায় এ হার ৫৭ দশমিক ৯ শতাংশ। বিদ্যালয়ের মধ্যে প্রায় ২২ শতাংশেই বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত ব্যবস্থা নেই।
জরিপে বলা হয়, দেশের ৮৬ দশমিক ১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে পানির মৌলিক সরবরাহ আছে। অর্থাৎ প্রায় ১৪ শতাংশ প্রতিষ্ঠানেই পানির মৌলিক সরবরাহই নেই। মৌলিক স্যানিটেশন ব্যবস্থা নেই ১২ দশমিক ২ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে। হাত পরিচ্ছন্ন (হ্যান্ড হাইজিন) রাখার ব্যবস্থা আছে মাত্র ৫১ দশমিক ৭ শতাংশ প্রতিষ্ঠানে। গ্রামীণ শিক্ষাপ্রতিষ্ঠানের মাত্র ৫০ দশমিক ২ শতাংশে আছে এ সুবিধা। শহরে সেটি ৬০ দশমিক ৯ শতাংশ।
বিবিএসের জরিপে বিভাগভিত্তিক মৌলিক পানি সরবরাহ ব্যবস্থার বিষয়টিও উঠে এসেছে। এ সেবায় সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল বিভাগ। বরিশালে ৭৯ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে মৌলিক পানি সরবরাহ ব্যবস্থা রয়েছে। খুলনায় ৮১ দশমিক ৯, ময়মনসিংহে ৮১ দশমিক ৬, চট্টগ্রামে ৮৬ দশমিক ৫, ঢাকায় ৮৭ দশমিক ৬, সিলেটে ৮৩ দশমিক ১, রংপুরে ৮৮ দশমিক ৯ ও রাজশাহীতে এ হার ৯১ দশমিক ৮ শতাংশ।
এ বিষয়ে বিবিএসের উপপরিচালক ও এসডিজি সেলের ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. আলমগীর হোসেন বণিক বার্তাকে বলেন, ‘জরিপে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীদের একটি বড় অংশ ওয়াশের (মৌলিক পানি, স্যানিটেশন ও হাইজিন) বাইরে রয়ে গেছে। এখানে আরো কাজ করার সুযোগ রয়েছে।’
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও শিক্ষাবিদরা বলছেন, শুধু বইয়ের পাঠদান বা গ্রহণই শিক্ষা নয়। শিক্ষা হচ্ছে দেহ, মন ও সামাজিক বোধে একটি সুসমন্বিত উন্নয়ন। এ উন্নয়নে প্রয়োজন উন্নত স্যানিটেশন ও হাইজিন ব্যবস্থা। এটি একটি সভ্য দেশের পরিচায়ক এবং শিশু সুস্বাস্থ্যের জন্য অতিপ্রয়োজনীয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, ‘নিরাপদ খাওয়ার পানি ও স্যানিটেশন সুবিধা যেকোনো প্রতিষ্ঠানের মৌলিক সুবিধার মধ্যে পড়ে। বিশেষত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা দীর্ঘ সময় অবস্থান করে। প্রতিষ্ঠানগুলোতে যদি এ ধরনের মৌলিক সুবিধা নিশ্চিত না করা হয় তবে শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। এছাড়া এ বিষয়গুলো অনেক সময় শিক্ষার্থীদের বিদ্যালয় গমনে নিরুৎসাহিত করে এবং অনুপস্থিতির হার বাড়ে। এর আগে আমরা বিভিন্ন সময়ে বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে নানা প্রকল্প দেখেছি। কিন্তু খাওয়ার পানি, স্যানিটেশন সুবিধার মতো মৌলিক বিষয়গুলোতে যথাযথ গুরুত্ব দেয়া হয়নি। এছাড়া এসব প্রকল্প যথাযথভাবে বাস্তবায়ন নিয়েও নানা প্রশ্ন আছে। ফলস্বরূপ দেখা যাচ্ছে যে এ সময়ে এসেও আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বড় অংশে এ সুবিধাগুলো নেই। সরকারের উচিত বিষয়গুলো আরো গুরুত্বসহকারে বিবেচনা করা এবং দ্রুততার সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এসব মৌলিক সুবিধা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া।’










