লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম হয়েও নিয়োগবঞ্চিত হয়েছেন বলে অভিযোগ তুলেছেন মঈন উদ্দিন নামে এক যুবক। চাকরি পেতে গতকাল একাই প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেছেন তিনি। মঈন উদ্দিনের দাবি, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রথম হন তিনি। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ অনৈতিক সুবিধা নিয়ে দ্বিতীয় হওয়া ব্যক্তিকে নিয়োগ দিয়েছে। এ বিষয়ে ২ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগও দিয়েছেন।