সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের দেবহাটার পারুলিয়া এলাকায় বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, মোটরসাইকেলের চালক পেছনে দুই আরোহী নিয়ে দ্রুতগতিতে কালীগঞ্জের নলতার দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিলেন। এ সময় পারুলিয়া ইউনিয়ন পরিষদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন দেবহাটা উপজেলার পুষ্পকাটী গ্রামের মহিউদ্দিনের ছেলে সজীব (২৬), আরশাদ আলীর ছেলে আশরাফুল (২৫) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে মামুন হোসেন (১৭)।