সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই কমিশনের মেয়াদ বাড়িয়ে গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ৬ অক্টোবর জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

গত বছরের ৬ অক্টোবর অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিশন গঠনের তিন মাসের মধ্যে তাদের প্রতিবেদন দিতে বলেছিল সরকার। সে অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে এই কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে এর মধ্যে এই কমিশনের মেয়াদ বাড়ানো হলো।