রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। আজ থেকে রাঙ্গামাটির আট ও খাগড়াছড়ির দুই জেলা নিয়ে বিস্তীর্ণ হ্রদে মাছ শিকার করা যাবে না। ২৫ জুলাই মাছ আহরণের শুরু হওয়ার কথা। যদিও হ্রদে মাছ শিকার শুরুর সিদ্ধান্ত পানি বাড়া-কমার ওপর নির্ধারিত হবে।