দুর্ঘটনা কবলিত বগি সরিয়ে নিতে
সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে।
আজ রোববার (২১ মে) ভোর ৫টা থেকে বগিগুলো উদ্ধারে নামে কুলাউড়া ও আখাউড়া স্টেশন থেকে আসা দুটি রিলিফ ট্রেন।
গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া
জাতীয় উদ্যান এলাকায় বগিগুলো লাইনচ্যুত হয়।
রেল যোগাযোগ চালু হলে আজ রোববার (২১ মে)
দুপুর ২টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া কালনী এক্সপ্রেস দুর্ঘটনা কবলিত স্থান অতিক্রম
করে। এর পরপরই আসে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস।
ভানুগাছ রেলওয়ের স্টেশন মাস্টার কবির আহমেদ
বলেন, কিছু সময়ের জন্য সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। বগি তিনটি শ্রীমঙ্গল
স্টেশনে নিয়ে যাওয়ার পর সিলেট থেকে ছেড়ে আসা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে
যায়।
এর আগে গতকাল ভোর সাড়ে ৪টার দিকে লাউয়াছড়া
জাতীয় উদ্যানের আমতলী এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছের সঙ্গে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন
এক্সপ্রেস ধাক্কা খায়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়।
ওইদিন রেল লাইনের পাশে বগি তিনটি রেখে
রাত পৌনে ৮টার দিকে সারা দেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক করে রেলওয়ে কর্তৃপক্ষ।









