মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও খাবারের মূল্যতালিকা না থাকায় রাঙ্গামাটি শহরের দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল চায়নিজ রেস্টুরেন্ট মাস্টারশেফকে ৩ হাজার টাকা এবং খাজা গরীবে নেওয়াজ পোলট্রি ফার্ম নামের একটি মুরগি দোকানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।