ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘সরকার ইন্টারনেট বন্ধ করেনি। মহাখালীতে তিনটি ডাটা সেন্টারে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের (আইএসপি) ৭০ শতাংশ সার্ভার থাকে। দেশের ৩৪টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের (আইআইজি) মধ্যে ১৮টির ডাটা এ তিনটি সেন্টারে হোস্ট করা। দুদিন পর তারা জানতে পেরেছেন ঢাকা-চট্টগ্রাম রুটের কাঁচপুরে সাবমেরিনের কিছু কেবল ওপরের দিকে ছিল, সেগুলো পুড়িয়ে দেয়া হয়েছে।’

গতকাল প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মদিন উপলক্ষে ‘শান্তির জন্য বৃক্ষ’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। রাজধানীর ডাক ভবনে এ কর্মসূচি উদ্বোধন ঘোষণা করা হয়।

মোবাইল ইন্টারনেট সংযোগের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘রোববার (২৮ জুলাই) সকালে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হবে। আলোচনা সাপেক্ষে রোববার-সোমবারের মধ্যে ফোরজি উন্মুক্ত করে দেয়া হবে।’