রাজধানীর হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, হাজারীবাগ বাজারের একটি ট্যানারির গোডাউনে আগুন লেগেছে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে দুই একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। বর্তমানে আরো ৪টি ইউনিট ঘটনাস্থলের দিকে যাচ্ছে।

তিনি আরো জানান, সাততলা ভবনের পঞ্চমতলায় লেদারের গোডাউনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।