কুমিল্লায় হত্যা মামলায় আওয়ামী লীগ নেতাসহ ১৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল বিকালে অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাসরিন জাহান এ রায় ঘোষণা করেন।
বাদী পক্ষের আইনজীবী মো. শরিফুল ইসলাম জানান, ২০২০ সালের ১০ জুন সন্ধ্যায় কমলাপুর গ্রামে ছিনতাইয়ের অভিযোগে মো. পারভেজকে পিটিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি সিআইডি পুলিশ তদন্ত করে ১৪ জনের নামে অভিযোগপত্র দাখিল করে।










