নড়াইলে ১৬টি মতুয়া নারী দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বাইচ প্রতিযোগিতা। নারীদের অংশগ্রহণে ব্যতিক্রমী এ আয়োজন ঘিরে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নে কাজলা নদীর দুই পাড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নদীর বুকে নৌকার ছন্দময় ছুটে চলা আর প্রতিযোগীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুগ্ধ হন দর্শনার্থীরা।