স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল দুপুর ১২টায় প্রশাসনিক ভবন-১-এর নিচতলায় ববির অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বরিশাল বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুরশীদ আবেদীনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ.দা.) অধ্যাপক ড. মুহসিন উদ্দীন, অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের নেতারাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।