দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুর সাড়ে ১২টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয় এ অভিযান পরিচালনা করে। নেতৃত্বে ছিলেন কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন ও আকিব রায়হান। অভিযান সূত্রে জানা গেছে, রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধীন ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীদের সার্কুলার অনুযায়ী দৈনিক যাতায়াত ভাতা ১৫০ টাকা দেয়ার কথা। কিন্তু অভিযোগ রয়েছে, সর্বশেষ বিগত দুই ব্যাচে কোনো টাকাই দেয়া হয়নি। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন শিক্ষার্থীদের কাছ থেকে অগ্রিম ১ হাজার টাকা করে নেয়া হয়েছে; যা মন্ত্রণালয়ের সার্কুলারে উল্লেখ ছিল না।
রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান
দুর্নীতি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে রাঙ্গামাটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ঝটিকা অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।










