সংসদ অধিবেশন দেখতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার বিকালে সংসদ অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের লেখাপড়ার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। তাদের প্রতি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং একই সঙ্গে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেয়ার জন্য তাদের উৎসাহিত করেন।
এদিন দুপুরে জাতীয় সংসদে এসে শিক্ষার্থীরা ভবনটির অনন্য স্থাপত্যশৈলী ঘুরে দেখেন এবং সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন। পরে তারা জাতীয় সংসদের অধিবেশন সরাসরি উপভোগ করেন।
জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেয়ায় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান শিক্ষার্থীরা।










