দিনাজপুরের হিলিতে নবম শ্রেণীপড়ুয়া কিশোরীকে বিয়ের দায়ে আরিফ হোসেন নামে এক বরকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে বরের নানা আশরাফ আলীকে। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এ দণ্ড দেন।