আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সংসদ সদস্যদের (এমপি) এবং রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াতে পারেন। আজ রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামী মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ এবং বিকাল ৪টায় মন্ত্রিসভার শপথের আয়োজন করা হবে। ধারণা করছি, সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াবেন। রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। বিএনপির অভিপ্রায় অনুযায়ী দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ আয়োজন করা হচ্ছে।
তিনি আরো বলেন, কারা কারা আমন্ত্রিত হবেন সেটি কনভেনশন অনুযায়ী করা হবে, সেটি ক্যাবিনেট ডিভিশন দেখছে। সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কোনো প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ বিষয়ে আমি কিছু জানি না।










