যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে আয়োজিত চার দিনব্যাপী ফুল মেলা শেষ হয়েছে। গতকাল শেষ দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার। গত চারদিনে অন্তত ৩ কোটি টাকার বাণিজ্য হয়েছে বলে জানান আয়োজকরা। ফুলের বাণিজ্যিক সম্প্রসারণের লক্ষ্যে দ্বিতীয়বার এ আয়োজন করা হয়েছে।
শেষ হলো যশোরের ফুল মেলা
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে আয়োজিত চার দিনব্যাপী ফুল মেলা শেষ হয়েছে।










