দূষণ ও দখলমুক্ত করে রাজশাহীর পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে নদী রক্ষা ও নৌ-বন্দর চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে গতকাল রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন-সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বাপার রাজশাহী শাখার সভাপতি মো. জামাত খানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা বলেন, রাজশাহীতে কয়েক বছরের ব্যবধানে পদ্মার ১৮ কিলোমিটার এলাকাজুড়ে অবৈধভাবে বাঁধ দিয়ে নদীর প্রবাহ ধ্বংস করা হয়েছে। নদী দখল করে অসংখ্য অবৈধ স্থাপনাও গড়ে উঠেছে। এ কারণে পদ্মা নদী তার নিজস্ব অস্তিত্ব হারিয়েছে।
দূষণ ও দখলমুক্ত করে পদ্মাসহ নদ-নদী রক্ষার দাবি
দূষণ ও দখলমুক্ত করে রাজশাহীর পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং করে নদী রক্ষা ও নৌ-বন্দর চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।









