বাগেরহাটের দর্শনীয় স্থানের তথ্য ও যোগাযোগের নম্বরসংবলিত পর্যটন ডিরেক্টরি উন্মোচন করা হয়েছে। গতকাল দুপুরে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এর মোড়ক উন্মোচন করেন। এ সময় পুলিশ সুপার কেএম আরিফুল ইসলাম, অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট পর্যটন ফোরামের সভাপতি ডা. মোশাররফ হোসেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা প্রমুখ উপস্থিত ছিলেন। ৪০ পৃষ্ঠার এ বইয়ে বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলীর (রহ.) মাজার-দিঘিসহ বিভিন্ন আবাসিক হোটেলের তথ্য, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তির সেলফোন নম্বর রয়েছে।
বাগেরহাটে পর্যটন ডিরেক্টরির মোড়ক উন্মোচন
বাগেরহাটের দর্শনীয় স্থানের তথ্য ও যোগাযোগের নম্বরসংবলিত পর্যটন ডিরেক্টরি উন্মোচন করা হয়েছে।










