নাটোর সদর উপজেলায় তরকারিতে তেল বেশি দেয়ায় ধারালো অস্ত্রের কোপে স্ত্রীর দুই হাতের সাত আঙুল কেটে ফেলার ঘটনায় অভিযুক্ত স্বামীসহ দুজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ বুধবার ভোরে সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দুজন হচ্ছেন, নিহতের স্বামী নাটোর শহরের বড়হরিশপুর এলাকার আব্দুল হাই (৪৫) এবং একই এলাকার রাব্বি মিয়া।
র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রেজা শাহারিয়ার বলেন, প্রায় ১২ বছর আগে হালসার সুলতানপুর এলাকার আব্দুল হাইয়ের সঙ্গে মুক্তি খাতুনের বিয়ে হয়। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই স্বামী আব্দুল হাই যৌতুকসহ বিভিন্ন কারণে স্ত্রী মুক্তি খাতুন এর উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
গত রোববার তরকারিতে তেল বেশি দেয়ার অপরাধে স্বামী আব্দুল হাই ও তার তার মামাতো ভাই রাব্বি মিয়া মুক্তি খাতুনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় মুক্তি খাতুন হাত দিয়ে প্রতিহত করতে গেলে তার দুই হাতের বাম হাতের চারটি আঙ্গুল এবং ডান হাতের তিনটি আঙ্গুল কেটে গুরুতর জখম হয়। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা নিচ্ছে মুক্তি খাতুন।
এ ঘটনার মুক্তির ভাই বাদী হয়ে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।










