দিনাজপুরে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। কোনো জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের, কিন্তু জেলার হাকিমপুরে সব মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখা হয়েছে। নির্দেশনা না পাওয়ায় বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি বলে দাবি শিক্ষকদের। তবে বন্ধ রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয়।