নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন খাবার ও প্রসাধনপণ্য প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল এ পণ্য প্রদর্শনী উদ্বোধন করেন দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়। উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্টের আয়োজনে হিলি সরকারি কলেজ মাঠে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলায় ১৯টি স্টল রয়েছে। তৈরি পোশাক এবং বিভিন্ন রকমের পিঠা ও খাবার প্রদর্শন করেন নারী উদ্যোক্তারা।
হিলিতে নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন খাবার ও প্রসাধনপণ্য প্রদর্শনী শুরু হয়েছে।









