১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) জন্য দুটি অত্যাধুনিক শিপ আনলোডার ক্রেন নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি জি সান নামের একটি মাদার ভ্যাসেল।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে চায়নার ইউংডাও বন্দর থেকে এটি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়। বর্তমানে ১৬২৮.৫৬ মেট্রিকটনের এ আনডোলার দুটিকে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মান কাজ শেষ হয়েছে।

দ্রুত সময়ের মধ্যে কয়লা আমদানি করে আগামী জুনে এ  বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই জাহাজসহ দেশি-বিদেশী মোট ২৪০০টি জাহাজের পণ্য খালাসের মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে ১২০০ কোটি টাকা।