সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরো নয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টা থেকে গতকাল বেলা ১১টা পর্যন্ত তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার জানান, নভেল করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নয়জনের মৃত্যু হয়েছে। নতুন ৪৯ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।










