দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির প্রধান ফটকের ছাদ ধসে রেজিয়া (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের পুটিহারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রেজিয়া ওই গ্রামের মৃত বাচ্ছা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির সামনের প্রধান ফটকের ছাদের নিচে বসে নারকেল গাছ পরিষ্কার করা দেখছিলেন রেজিয়া। এ সময় নারকেল গাছের একটি ডাল ওই ছাদের ওপর পড়লে ছাদটি ধসে পড়ে ঘটনাস্থলেই রেজিয়ার মৃত্যু হয়।
নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করেনি।










