ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টাপর্যন্ত) সারা দেশে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ, তিনজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৬৭১ জন ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ২৭৩ জন, যাদের মধ্যে ১৪৪ জন পুরুষ ও ১২৯ জন নারী। এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৪৬৪ জন, যার মধ্যে ৪১ হাজার ৭৬৩ জন পুরুষ ও ২৫ হাজার ৭০১ জন নারী।









