ঝালকাঠিতে এলজিইডির উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সকালে জেলা এলজিইডি কার্যালয় চত্বরে এ কর্মসূচি উদ্বোধন করেন নির্বাহী প্রকৌশলী মো. রুহুল আমিন। এ সময় এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী নূর-উস শামস, সহকারী প্রকৌশলী সুবির সরকার, উপসহকারী প্রকৌশলী অনুপ কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় নির্বাহী প্রকৌশলী বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রত্যেকের কমপক্ষে তিনটি গাছ লাগানো উচিত।