বাংলাদেশ জুয়েলার্স সমিতি কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের আলমাস কমিউনিটি সেন্টারে সম্মেলন উদ্বোধন করেন সমিতির রংপুর বিভাগীয় নেতা এনামুল হক সোহেল। কুড়িগ্রাম জেলা সভাপতি দুলাল চন্দ্র রায়ের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন রংপুর বিভাগীয় নেতা আবু জাফর লিটন, আমিনুল ইসলাম রাজু, লালমনিরহাট জেলার সম্পাদক দুলাল কর্মকার, নীলফামারীর সভাপতি শামছুল আলম প্রমুখ। পরে দুলাল চন্দ্র রায়কে সভাপতি ও বাদল চন্দ্র সাহাকে সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।