সৌদি আরবে আজ মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) দেশটিতে রোজা শুরু হচ্ছে। একই দিনে রোজা শুরু হবে সংযুক্ত আরব আমিরাত ও কাতারে।

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, প্রথমবারের মতো সুদাইর মানমন্দিরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে রমজানের চাঁদ দেখার প্রক্রিয়ায় সহায়তা নেয়া হয়েছে।

চাঁদ দেখা–বিষয়ক বিশেষজ্ঞ আবদুল্লাহ আল-খুদাইরি জানিয়েছেন, বলয়গ্রাস সূর্যগ্রহণ রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না।

তবে রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় ওমান, তুরস্ক, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, জাপান ও সিঙ্গাপুরে আগামী বৃহস্পতিবার রোজা শুরু হবে।