রাজধানীর হাতিরপুলে চায়না কিচেন রেস্টুরেন্টে দেশের বৃহৎ মানবসম্পদ সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস এইচআর সোসাইটির (বিপিএইচআরএস) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানের শতাধিক মানবসম্পদ পেশাজীবী অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি ও এরিস্ট ফার্মা লিমিটেডের মানবসম্পদ বিভাগের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্ল্যান্ট এইচআর হেড মুত্তাকিন হাসান।

অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও দিকনির্দেশনা নিয়ে বক্তব্য দেন নির্বাহী সদস্য এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ বিভাগের পরিচালক মাহবুব আলম, ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান আলী হোসেন, সংগঠনের সহসভাপতি এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ বিভাগের সহকারী মহাব্যবস্থাপক এনায়েত হোসেন, বায়োফার্মা লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক ডা. গোলাম মওলা শিমুল।

বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিতে মানবসম্পদ উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন এবং সংগঠনের সার্বিক অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।

ইফতারের পূর্বে দোয়া ও সংক্ষিপ্ত ইসলামিক আলোচনা পরিচালনা করেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপক শহিদুল ইসলাম ভুঁইয়া।

-বিজ্ঞপ্তি