তিন মাসের নিষেধাজ্ঞা শেষে সুন্দরবন ভ্রমণে আসছে দর্শনার্থীরা। গতকাল সকাল থেকে ভ্রমণপিপাসুরা সুন্দরবনের বিভিন্ন স্পট ঘুরে দেখে। এদিন ট্রলার ও পর্যটকবাহী কয়েকটি লঞ্চে সুন্দরবনের করমজলসহ বিভিন্ন এলাকায় চার শতাধিক দর্শনার্থী ঘুরে দেখেছে। এদিকে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় ভোর থেকে জেলেরা সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ আহরণ শুরু করেছেন। বন্যপ্রাণী ও মাছের প্রজনন মৌসুম হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ শিকার ও দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল।