ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ মঙ্গলবার (২১ জানুয়ারি) বাংলাদেশ সময় বিকাল ৫টা ২৫ মিনিটে পৌঁছান তিনি।
জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম জুরিখ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান।










