বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টান্ন উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ সোমবার সকাল ৯টায় হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর জগদিশ প্রসাদের নিকট মিষ্টান্ন তুলে দেন। এসময় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে দুদেশের কর্মকর্তারা কুশল বিনিময় করেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার আলতাব হোসেন জানান, আজ ১৬ ডিসেম্বর, আমাদের মহান বিজয় দিবস। এ উপলক্ষে দিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। 

এই কর্মকর্তা জানান, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে, নিজ নিজ অবস্থানে থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে যেন দুবাহিনী তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে এজন্য দুদেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠানগুলিতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকে। দীর্ঘদিন ধরে হিলি সীমান্তে দুবাহিনীর মাঝে এধরনের রেওয়াজ চলে আসছে। এতে করে আমাদের দুবাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তিনি জানান।