হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে এয়ারফিল্ড সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। অন্যদিকে এ পর্যন্ত আটটি ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ারফিল্ড আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। ঢাকা থেকে আরো চারটি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে ফিরে যাচ্ছে। তার মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট রয়েছে। অর্থাৎ সর্বমোট আটটি ডমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট এখন পর্যন্ত ডাইভার্ট হয়ে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে।