মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ৬ পুলিশসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। এই ঘটনায় আটক করা হয়েছে অন্তত ১০ জনকে। গতকাল শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পূর্ব রাস্তি পুরাতন ট্রলারঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে পাঠিয়েছেন চিকিৎসক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের লঞ্চঘাট এলাকার নিরব বেপারীর সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব রাস্তি এলাকার নাঈম ভুইয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে গতরাতে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীর একটি দল। সংঘর্ষে ৬ পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে হাত বোমায় গুরুতর আহত রিফাত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করেছেন চিকিৎসক। ঘটনাস্থল থেকে অন্তত ১০ জনকে আটক করে পুলিশ।