দিনাজপুরের নবাবগঞ্জে দুর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় ওবায়দুর বখস নামের এক মাদ্রাসা সুপারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার নারায়ণপুর দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত মীর বখসের ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি রাতে উপজেলার বিনোদনগর ইউনিয়নের নন্দনপুর গ্রামে একটি দুর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়। ওই ঘটনার পরের দিন উপজেলার নন্দনপুর গ্রামের প্রভাষ চন্দ্র রায় থানায় একটি মামলা করেন। ওই মামলায় মঙ্গলবার দিবাগত রাতে ওবায়দুরকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার মাদ্রাসা সুপারকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আজ বুধবার (গতকাল) সকালে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।