রাজশাহীর বাঘা উপজেলায় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত তেঁতুলিয়া গ্রামের ২২টি পরিবার ও তিনটি প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও অর্থসহায়তার চেক বিতরণ করা হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি গতকাল উপজেলার আড়ানীর নিজ বাসভবনে এসব উপকরণ বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সভাপতিত্বে এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই আমরা সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার সক্ষমতা অর্জন করেছি।’
ঝড়ে ক্ষতিগ্রস্তরা পেলেন ঢেউটিন ও অর্থসহায়তা
রাজশাহীর বাঘা উপজেলায় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত তেঁতুলিয়া গ্রামের ২২টি পরিবার ও তিনটি প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও অর্থসহায়তার চেক বিতরণ করা হয়েছে।









