প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক বৈঠক চলছে। আজ সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্পগুলোর একটি হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে ২০৩৩ সালের জুনের মধ্যে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনার উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হচ্ছে।










