রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২,০৮৯ টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার (১২ জানুয়ারি) অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রোববার দিনব্যাপী রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশের অভিযানে এসব মামলা করা হয়। এছাড়াও অভিযানকালে ৭৯টি গাড়ি ডাম্পিং ও ৫২টি গাড়ি রেকার করা হয়েছে।

তিনি জানান, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।