কুমিল্লা নগরীতে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল বিকাল সাড়ে ৪টার দিকে নগরীর সার্কিট হাউজ, কেন্দ্রীয় ঈদগাহ মোড় ও ধর্মসাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ওসি ফিরোজ হোসেন।