হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ৫ জন শিশু মারা গেছে। এ সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৭৩৩ শিশুর। আর হামে আক্রান্ত হয়েছে ৬৩ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে আজ বিকালে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গে ঢাকায় তিন, রাজশাহী বিভাগে এক এবং ময়মনসিংহে এক শিশু মারা গেছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৫৬ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯২ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৪ হাজার ৮৯৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৬৫ হাজার ৮৫২ শিশু বাড়ি ফিরেছে।










