এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার সন্ধ্যা ৭টায় তারেক রহমান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বাসায় সাক্ষাৎ শেষে রাত সাড়ে ৮টায় তিনি বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় পৌঁছান।
এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে আরো উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম।










