শেখ হাসিনার আমলের ভয়াবহতার চিহ্ন দেখাতে গণমাধ্যমকর্মীদের আয়নাঘর দেখার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (৫ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

শফিকুল আলম বলেন, ‘আয়নাঘরে’ গণমাধ্যমকর্মীদের পরিদর্শনের সুযোগ করে দেয়া হবে। সেখানে গেলে আপনারা (গণমাধ্যমকর্মীরা) দেখতে পাবেন কীভাবে বিগত সরকার নিরীহ মানুষকে দিনের পর দিন আটকে রেখে অত্যাচার করেছে।’

‘বন্দিদের অনেকেই সেখানে (আয়নাঘরে) দিনের পর দিন আটকে থাকার কথা বন্দিশালায় লিখে রেখেছেন’- বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।