সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। এ সময় সিটিজেনস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন এবং নগদের জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক সৈয়দ হীমঈয়ানউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ অংশীদারত্বের আওতায় সিটিজেনস ব্যাংক থেকে নগদ ওয়ালেটে অ্যাড মানি সেবা পাওয়া যাবে। পাশাপাশি ব্যাংকটির মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের প্রত্যন্ত অঞ্চলে তাদের পরিবারের কাছে আরো সহজে পৌঁছে দেবে নগদ। একই সঙ্গে গ্রাহক ইন্টিগ্রেশন ও অনবোর্ডিং প্রক্রিয়া সহজ করার মাধ্যমে আরো বেশি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা সম্ভব হবে। ফলে দেশের ক্যাশলেস লেনদেনের প্রসারেও এ অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিটিজেনস ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আবদুল লতিফ ও নগদের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) আফজাল আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মো. মোস্তাফিজুর রহমান, সিএফও মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রিন্সিপাল শাখার প্রধান আব্দুর রউফ ভূঁইয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মুজিবুর রহমান ও হেড অব এসএম আর বিজয় চন্দ্র দাস। অন্যদিকে নগদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক প্রবাল আহমেদ, সহযোগী প্রশাসক মো. আজহারুল হক, ট্রেজারি অ্যান্ড মার্চেন্ট অপারেশনস বিভাগের প্রধান আবিদ খান, ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট অ্যান্ড এসওসি বিভাগের প্রধান দেবব্রত কুমার চন্দ, হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দীপু ও রেমিট্যান্স বিভাগের প্রধান মো. আহসানুল হক বাশার।