বগুড়ার আদমদীঘি উপজেলায় কাভার্ড ভ্যানের
সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। বগুড়া-নওগাঁ মহাসড়কের
ইন্দুইল ব্রিজের কাছে আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। খবর বাসস।
নিহতরা হলেন উপজেলার লক্ষীকোলোর সাতিয়ান গ্রামের লোকমান আলী (৭৪) ও তার ছেলে জাহিদুর
রহমান (৫০)।
খবরটি নিশ্চিত করে আদমদীঘি থানার ওসি রেজাউল
করিম জানান, মোটরসাইকেলে করে বাবা-ছেলে নওগাঁ থেকে আদমদীঘির দিকে যাচ্ছিলেন। ইন্দুইল
ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের
সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই জাহিদুর রহমান মারা যান। পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের
হাসপাতালে মারা যান বাবা লোকমান আলী।
মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান দুটি জব্দ
করে আদমদীঘি থানায় নেয়া হয়েছে।
আদমদীঘি থানার এসআই মো. তারেক হোসেন জানান,
মরদেহ মেডিকেল কলেজ হাসপাতলে রাখা আছে। এ ব্যাপারে
মামলার প্রস্তুতি চলছে।









