প্রতীকী কফিন সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদে শুক্রবার
(২ আগস্ট) সকালে প্রেস ক্লাবের সামনে সাংস্কৃতিক সমাবেশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
এসব মিথ্যা তথ্য ছড়ানো এবং ছাত্র হত্যার জন্যে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই বলে সমাবেশে বলেন বক্তারা।
সমাবেশে উদীচীর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রামশেদ আনোয়ার তপন প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে বলেন, কোটাসংস্কার আন্দোলনকে ঘিরে হত্যাকাণ্ডের দায় সরকারের। সরকার প্রধান হিসেবে এই হত্যাকাণ্ডের দায় কাঁধে নিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ তৈরি করতে হবে।










