রাজধানী ঢাকায় আজ তীব্র ভূমিম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস (ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে) অনুসারে, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫। এর উৎস নরসিংদীর ১৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি।

ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশ এবং ভারতে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি জানা যায়নি।