ঝিনাইদহে তৈরি করা হয়েছে প্রতীকী পদ্মা সেতু। মূল সেতুর উদ্বোধন উপলক্ষে শহরের পায়রা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর উদ্যোগে প্রতীকী এ সেতু নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে সহযোগিতা করেছেন চারু ইভেন্ট অ্যান্ড কনস্ট্রাকশনের চেয়ারম্যান ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাগর হোসেন সোহাগ। পদ্মা সেতুর আদলে নির্মিত এ সেতু নজর কেড়েছে ঝিনাইদহবাসীর। উত্সুক জনতা শহরে এলে এ সেতু ক্যামেরাবন্দি করছেন। প্রতীকী এ সেতুর পাশে দাঁড়িয়ে তুলছেন সেলফি।