চাঁদপুরে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ উপলক্ষে বিভিন্ন পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির মিলনায়তনে ইলিশসম্পদ উন্নয়ন-সংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে সোমবার রাতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব প্রমুখ।